বনমালীপুরে রাজীব ভট্টাচার্যের ‘চায়ে পে চর্চা’: এলাকাবাসীর সমস্যা সমাধানে দিলেন আশ্বাস

Tripura Pulse
1 Min Read

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: শনিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের রামঠাকুর সংঘ এলাকায় আয়োজিত এক ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে অংশ নিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এই আলাপচারিতার মাধ্যমে তিনি এলাকাবাসীর বিভিন্ন অভাব-অভিযোগ ও দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো সরাসরি শোনেন।

সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান যে, বনমালীপুর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত কিছু ন্যায্য দাবি এলাকাবাসীর রয়েছে। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, এই জনসমস্যাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »