বীর বাল দিবসের মূল বার্তা জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: মুখ্যমন্ত্রী মানিক সাহা

Tripura Pulse
1 Min Read

আগরতলা: বীর বাল দিবসের মূল উদ্দেশ্য হলো জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা, দেশাত্মবোধের ভাবনা জাগ্রত করা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা—এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

বুধবার চানমারি এলাকার শিখ ধর্মাবলম্বীদের গুরুদোয়ারে বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত ধর্মীয় প্রার্থনা সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, যুবসমাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া এই বার্তা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

মুখ্যমন্ত্রী বলেন, বীর বালদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় কীভাবে প্রলোভন বা চাপের মাধ্যমে ধর্মান্তকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হয়। তাঁদের আত্মবলিদান দেশবাসীর কাছে চিরপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ভগবান দাস, কর্পোরেটর মিঠুন দাস, বিজেপির কার্যকর্তারা এবং শিখ ধর্মাবলম্বী বহু মানুষ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »