প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস

Tripura Pulse
1 Min Read

আগরতলা: প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতৃত্ব মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় মনমোহন সিংয়ের অবদান চিরস্মরণীয়। পাশাপাশি তিনি দলীয় কর্মী ও সমর্থকদের তাঁর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ কংগ্রেসের অন্যান্য নেতা ও কর্মীরা।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »